Saturday, April 16, 2011

acid

অ্যাসিড :: জলীয় দ্রবণে যে পদার্থ হাইড্রোজেন আয়ন মুক্ত করে (Arrhenius theory); ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ উৎপাদন করে। হাইড্রোজেন আয়নের (pH স্কেল) ঘনত্ব দ্বারা এর শক্তি বিচার হয়; যেগুলি সমপূর্ণ আয়নিত হয় (যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড) সেগুলি শক্তিশালী অ্যাসিড রূপে বিবেচিত হয়। বেশীর ভাগ অ্যাসিড ধাতু ক্ষয় করে, লিটমাস লাল করে এবং টক স্বাদ যুক্ত।

Achilles

অ্যাকিলিস :: গ্রিক পুরাণিক বীর এবং ট্রয়ের যুদ্ধে গ্রিক সেনানায়ক। অপ্রতিরোধ্য করার জন্য শৈশবে মাতা থেটিস (Thetis) স্টিক্স (Styx) নদীতে তাঁকে ডুবান। কিন্তু তাঁর গোড়ালি ভিজেনি কারণ মা সেটা ধরে ছিলেন। ট্রয়ে হেকটরকে হত্যা করেন কিন্তু প্যারিস তাঁর গোড়ালিতে তীর নিক্ষেপ করলে মারা যান। হোমারের ইলিয়াড মহাকাব্যের নায়ক। বর্তমানে Achilles` heel বলতে দুর্বল স্থান বুঝায়

Accra

আক্রা :: ঘানার রাজধাী, গিনি উপসাগর তীরে। জন. ৭৩৮০০০। প্রশাসনিক বাণিজ্য কেন্দ্র। রেলওয়ে টার্মিনাল বন্দর। কোকো, শক্ত কাঠ ও স্বর্ণ রপ্তানিস্থল। ঘানা বিশ্ববি. নিকটে। ১৮৭৬ থেকে স্বর্ণ উপকূলের রাজ.